প্রকাশ্যে ‘চাঁদ বদনে’ 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০২:২৬ পিএম


প্রকাশ্যে ‘চাঁদ বদনে’ 
ছবি: সংগৃহীত

‘চাঁদ বদনে’ মূলত একটি বিষন্ন বা ‘স্যাড ভাইব’-এর গান। এর কথা ও সুরের মধ্যে যে হাহাকার আছে, তা বিরহী হৃদয়ের শ্রোতাদের ভীষণভাবে স্পর্শ করবে। গানটির ভিডিওর গল্পটিও বেশ নাটকীয় এবং আবেগঘন- এমনটাই মনে করছেন গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। 

বিজ্ঞাপন

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী তানজিল মিসবাহর কণ্ঠে নতুন গান ‘চাঁদ বদনে’।  গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গীতিকবিতা সাজিয়ে তাতে সুরও করেছেন তানজিল মিসবাহ। সংগীতায়োজেনে ছিলেন সোভন রায়। 
 
কুয়াকাটার বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ন করে স্যাড রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন হাসান রনি। এতে তানজিল মিসবাহর সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন সুমাইয়া। 

গানটি নিয়ে আশাবাদী তানজিল মিসবাহ জানালেন, যারা বিরহের গান ভালোবাসেন এবং বাস্তব জীবনের বিচ্ছেদকে অনুভব করেছেন, তারা এই গানটির সঙ্গে নিজেদের খুব সহজেই মেলাতে পারবেন।  আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, তাদের ভালোবাসা ও প্রতিক্রিয়াই আমার আগামীর পথচলার অনুপ্রেরণা।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission